Posts

Showing posts from January, 2021

মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের রোল নম্বরের পরিবর্তে আইডি ব্যবহারের নির্দেশ দিয়েছে সরকার

করোনা মহামারির কারণে এই বছর স্কুলে পড়োয়া শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষায় অংশ নিতে পারেনি। তাই তাদের রোল নং দিলে তা সঠিক মূল্যায়ন হবে না। মাউশির মহা পরিচালক প্রফেসর সৈয়দ মু. গোলাম ফারুক লিখিত এক প্রজ্ঞানের মাধ্যে তা প্রকাশ করেন। ২০২১ শিক্ষা বর্ষ থেকে আর আইডি ব্যবহার করার জন্য দিয়েছেন।

হাম রুদেলা টিকা কেম্পেইন চলছে

Image
 সারদেশে শুরু হয়ে গেলো ছয় সপ্তাহব্যাপী  জাতীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২০!  হাম-রুবেলার জটিলতা থেকে বাঁচার  সবচেয়ে সহজ উপায় হচ্ছে সঠিক সময়ে শিশুকে টিকা দেওয়া।  ✅ আপনার ৯ মাস থেকে শুরু করে ১০ বছরের কম বয়সী সকল শিশুকে, উল্লেখিত সময়ের মধ্যে হাম-রুবেলার টিকা দিন। ✅ আগে টিকা দেওয়া থাকলেও এই ক্যাম্পেইনে আবারো টিকা দিতে হবে। ✅ বর্তমান করোনাভাইরাস মহামারি বিবেচনা করে নিজ সুরক্ষায় টিকাকেন্দ্রে শারীরিক দূরত্ব বজায় রাখা, টিস্যু বা কনুই দিয়ে মুখ ঢেকে হাঁচি কাশি দেওয়া ও মাস্ক পরাসহ সকল স্বাস্থ্যবিধি মেনে চলুন।  তাই আর দেরি না করে একজন দায়িত্ববান মা-বাবা হিসেবে সোনামণিকে হাম-রুবেলার টিকা দিয়ে সুরক্ষিত করুন।

টিকা কবে আসবে বলতে পারছি না: স্বাস্থ্যমন্ত্রী

Image
 স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘ভারতে ভ্যাকসিন রফতানিতে নিষেধাজ্ঞা আরোপের কথা শুনেছি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা যোগাযোগ করছি। বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূতের সঙ্গেও কথা বলেছি। আশা করছি, সিরামের সঙ্গে চুক্তি ব্যাহত হবে না এবং চুক্তি অনুযায়ী আমরা ভ্যাকসিন পাবো। এ নিয়ে চিন্তার কিছু নেই।’ মন্ত্রী বলেন, ‘এ চুক্তিটি একটি আন্তর্জাতিক চুক্তি। আশা করছি ভারত চুক্তির প্রতি সম্মান দেখাবে।’ ‘আগে বলেছিলেন জানুয়ারির মধ্যে আমরা সিরামের টিকা পাবো, এখন কবে পাওয়া যেতে পারে’- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। নিশ্চিত হলে বলতে পারবো। এ সমস্যাটি নতুন করে তৈরি হয়েছে। গতকালও আমরা নিশ্চিত ছিলাম টিকা পাবো। আজ শুনলাম ভারত সরকার টিকা রফতানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে।’ আজ সোমবার (৪ জানুয়ারি) সচিবালয়ে নিজ দফতরে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। মন্ত্রী জানান, ভারতকে ভ্যাকসিন দেওয়া বাবদ টাকা পাঠানোর সব কাজ শেষ হয়ে গেছে। আগামীকাল মঙ্গলবার চুক্তি অনুযায়ী অর্ধেক টাকা অর্থাৎ ১২০ মিলিয়ন ডলার পাঠানো হবে। ‘পেঁয়াজ নিয়ে ভারত আমাদের যেভাবে নাজেহাল করেছে, টিকা নিয়ে আমরা ভারতে...