Posts

Showing posts from April, 2024

ছেলে ফল না দিলেও নারিকেল গাছ ঠিকই ফল দিচ্ছে

Image
নারকেল গাছটি যেইদিন লাগিয়ে ছিলাম! সেইদিন-ই আমার ছেলের জন্ম হয়। জন্মের সময় ওর মা মারা যায়। ছেলেকে নিয়ে বিড়ম্বনায় পড়ে যাই। সারাক্ষণ তার পেছনে লেগে থাকতে হতো। একদিন দেখি গাছটি পানির অভাবে মারা যাচ্ছে। আমার পরিস্কার মনে আছে যখন একটু পানি নিয়ে গাছটির কাছে গেলাম তখন-ই ছেলের কান্নার আওয়াজ কানে আসে। আমি তড়িঘড়ি করে পানি ফেলে দৌড়ে এসে ওর মুখে দুধের বোতল তুলে দেই। আসলে গাছটির উপর সেদিন বড় অবিচার করেছিলাম। সে ওসব মনে রাখেনি, আজও আমাকে নারকেল দেয়। এক জোড়া নারকেল চল্লিশ টাকা বিক্রি করে অনেকটা উপকার পাই। কিন্তু আদরের দুলালের কাছে চল্লিশটি পয়সাও চাওয়ার সুযোগ পাই না। কথাগুলো মনে পড়লে গাছটির গোড়ায় বসে মন ভরে কেঁদে নেই। গাছটিকে জড়িয়ে ধরে চোখটাকে ঘষে মুছে নেই, বলি,  "নে আজ তোকে বড় মুল্যবান জল দিলাম, তুই দোয়া করিস তবুও যেন খোকা সুখে থাকে। কারণ আমিতো বাবা।"

বিমানের সিটে জড়িয়ে ধরে শুয়ে যুগল, ছবি ভাইরাল

Image
  সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ছবি। সেখানে দেখা গেছে, বিমানের সিটে যুগলের দুই জোড়া খালি পা। সিটে উঠে একে অপরের উপর শুয়ে রয়েছেন তারা। নিউ ইয়র্কের একটি বিমানে প্রায় ৪ ঘণ্টা ধরে চলেছে এমনই কাণ্ড। বিমানের অন্য যাত্রীরা সেই দৃশ্য দেখে হতবাক। কিছু যাত্রী মোবাইল ফোনে ছবি তুলে সেগুলি পোস্ট করতেই ভাইরাল হয়ে যায় সেগুলি। ছবি পো স্ট করে বেবিআইবিমাজয়েন্ট নামের এক ইউজার লিখেছেন, ‘বিমানে অপরিচিত লাভবার্ডস। ৩০ হাজার ফুট উচ্চতাতেও একে অপরকে জড়িয়ে শুয়ে। প্রায় ৪ ঘণ্টার বিমানে এমন দৃশ্য দেখব ভাবতে পারিনি’। মুহূর্তের মধ্যে ছবিটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু প্রশ্ন উঠছে, বিমানের কর্মীরা কেন এমন কাণ্ড দেখেও বাধা দিলেন না। বিমানসেবিকারা কোথায় ছিলেন? অনেকেই তীব্র প্রতিবাদ করেছেন এমন ঘটনার। কেন অন্য যাত্রীদের এমন দৃশ্য দেখে যাতায়াত করতে হবে প্রশ্ন তুলেছেন তারা।

যাকাত কী? কখন যাকাত ফরজ আর কখন ফরজ নয়

 যাকাত কি? কোন কোন সম্পদ থাকলে যাকাত ফরজ হয়? কোন কোন সম্পদ থাকলে যাকাত দিতে হবে না? ‘যাকাত’ ইসলামের মূল পাঁচ স্তম্ভের একটি। যাকাত শব্দের অর্থ বৃদ্ধি পাওয়া, সম্পদ পবিত্র করা। বান্দার বৈধ উপার্জন থেকে একটি ‘নির্দিষ্ট পরিমাণ’ আল্লাহর নির্দেশিত পথে ব্যয় করার নাম ‘যাকাত’। আল্লাহ তা'আলা কোরআনে এরশাদ করেন, 'হে মুমিনগণ! তোমরা তোমাদের বৈধ উপার্জন এবং আমি তোমাদের জন্য ভূমি থেকে যে শস্য উৎপন্ন করি তা থেকে আল্লাহর নির্দেশিত পথে ব্যয় (যাকাত দাও) কর।' (সূরা বাকারা ২৬৭ নং আয়াত) আল্লাহ এরশাদ করেন, ’তাদের এ মর্মে আদেশ করা হয়েছে যে, তারা একাগ্রচিত্তে শুধুমাত্র আল্লাহ তা'আলার এবাদত করবে, যথাযথভাবে সালাত আদায় করবে, যাকাত প্রদান করবে, আর এটাই হলো সুপ্রতিষ্ঠিত দ্বীন।' (সূরা বাইয়্যিনাহ নং ৫ আয়াত) হযরত ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (সা.) এরশাদ করেন, "পাঁচটি বিষয়ের ওপর ইসলামের ভিত্তি। ১- এ কথার স্বাক্ষ্য দেওয়া যে নিশ্চয়ই আল্লাহ তা’আলা ব্যতীত আর কোনো উপাস্য নেই আর নিশ্চয়ই মোহাম্মদ (সা.) তার সন্মানিত বান্দা ও রাসূল, ২- সালাত কায়েম করা, ৩- যাকাত আদায় করা, ৪- হজ করা, ৫- র...