১২ বছর পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড নাজমুল হাসান পাপন মুক্ত, নতুন সভাপনি ফারুক আহমেদ
১২ বছর পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির চেয়ারটা ফাঁকা হলো বুধবার (২১ আগস্ট ২০২৪)। এদিন বেলা ১১ টায় শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জরুরি সভা। আর সেখানেই এলো সিদ্ধান্ত। আগেই জানা গিয়েছিল এই সভা থেকেই পদত্যাগের ঘোষণা দেবেন নাজমুল হাসান পাপন। বৈঠক শুরুর কিছুক্ষণ পরেই এলো সেই খবর। ২০১২ সালে সভাপতি মনোনয়ন এবং ২০১৩ সালের নির্বাচনের পর এই আসনে বসেন তিনি। এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হয়েছেন বাংলাদেশ জাতীয় আহমেদ। নাজমুল হাসান পাপনের আনুষ্ঠানিক পদত্যাগের ঘোষণার পর এমন সিদ্ধান্ত এলো। আজ বুধবার ক্রীড়া মন্ত্রণালয়ে অনুষ্ঠিত জরুরি বোর্ড সভায় ফারুক আহমেদকে নতুন বিসিবিপ্রধানের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়। ফারুক আহমেদ যে পাপনের পরবর্তী বিসিবিপ্রধান হবেন, সেটি আগেই জানা গেছে। আজ আনুষ্ঠানিকভাবে বিসিবি সভাপতি হিসেবে তার নাম ঘোষণা হলো। বুধবার বিকেল ৩টায় গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন ফারুক আহমেদ। শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে বাংলাদেশ...