Posts

Showing posts from October, 2024

ছাত্রলীগ তাদের অপকর্মের জন্য নিষিদ্ধ হয়েছ। - সাবেক স্বরাষ্ট্র পতিমন্ত্রী সোহেল তাজ

Image
  সাবেক প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের পুত্র সোহেল তাজের ফেসবুক স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো- নিয়তির কি নির্মম পরিহাস! যে ছাত্র সংগঠন ভাষা আন্দোলন, ছয় দফা, স্বাধীনতা সংগ্রাম এবং আমাদের মহান মুক্তিযুদ্ধ সহ বাংলার মানুষের সকল লড়াই সংগ্রামে অগ্রণী ভূমিকা রেখেছিল সেই ছাত্রলীগ তারই অপকর্মের জন্য নিষিদ্ধ হল। এই নিষেধাজ্ঞা জারির পর তাদের একটা বিবৃতি পরে আমি খুবই বিচলিত হলাম, যেখানে তারা বলছে তাদের অতীত ভূমিকার কথা। ভাষা আন্দোলন, ছয় দফা সহ স্বাধীনতা সংগ্রামে তাদের অবদানের কথা বলছেন- নির্লজ্জের মত- আমি ওনাদেরকে বলব আপনারা এই সব কথা বলা থেকে দয়া করে বিরত থাকুন কারণ আপনারাই ছাত্রলীগকে গত ১৫ বছর সন্ত্রাসী বাহিনীতে পরিণত করেছেন। ছাত্র-জনতা গণঅভুত্থানে জনগণের সাথে না থেকে এই সংগঠনকে ব্যবহার করা হয়েছে হিংস্রভাবে মানুষ হত্যা এবং নির্যাতনের হাতিয়ার হিসাবে। এই দায় কোন ভাবেই এড়ানো যাবে না।  বর্তমান ছাত্রলীগ এবং বর্তমান আওয়ামী লীগ আর স্বাধীনতা সংগ্রামের ছাত্রলীগ এবং আওয়ামী লীগ কোন ভাবেই এক না। তাই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মহান মুক্তিযুদ্ধের ইতিহাস টেনে এই জাতির গর্বের স্থানগুলিকে বিতর্ক...

ছাত্রলীগকে নিসিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করল স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

Image
ছাত্রলীগকে নিসিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করল স্বরাষ্ট্র মন্ত্রণালয়।  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশের স্বাধীনতা-পরবর্তী বিভিন্ন সময়ে, বিশেষ করে বিগত ১৫ বছরের স্বৈরাচারী শাসনামলে বাংলাদেশ ছাত্রলীগ হত্যা, নির্যাতন, গণরুমকেন্দ্রিক নিপীড়ন, ছাত্রাবাসে সিট- বাণিজ্য, টেন্ডারবাজি, ধর্ষণ-যৌন নিপীড়নসহ নানা জননিরাপত্তা বিঘ্নকারী কর্মকাণ্ডে জড়িত ছিল।  এ সম্পর্কে প্রামাণ্য তথ্য দেশের সব প্রধান গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এবং কিছু সন্ত্রাসী ঘটনায় সংগঠনটির নেতা-কর্মীদের অপরাধ আদালতেও প্রমাণিত হয়েছে। সরকারের প্রজ্ঞাপনে আরও বলা হয়, গত ১৫ জুলাই থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বাংলাদেশ ছাত্রলীগের নেতা-কর্মীরা আন্দোলনরত ছাত্রছাত্রী ও সাধারণ জনগণকে উন্মত্ত ও বেপরোয়া সশস্ত্র আক্রমণ করে শত শত নিরপরাধ শিক্ষার্থী ও ব্যক্তিকে হত্যা করেছে এবং আরও অসংখ্য মানুষের জীবন বিপন্ন করেছে। প্রজ্ঞাপনে বলা হয়, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরও বাংলাদেশ ছাত্রলীগ রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক, ধ্বংসাত্মক ও উসকানিমূলক কর্মকাণ্ড এবং বিভিন্ন সন্ত্রাসী কাজের সঙ্গে জড়িত রয়েছে বলে সরকারের কাছ...

"দানা" নামক প্রবল ঘুর্ণিঝড় হতে পারে বাংলাদেশে

Image
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় ‘দানা’ প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এর প্রভাবে ইতিমধ্যে দেশের চার বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। আজ বুধবার দুপরে এর আগে দেওয়া ২ নম্বর দূরবর্তী হুশিয়ারি সংকেত নামিয়ে নতুন এ সংকেত জানানো হয়।  আবহাওয়াবিদেরা বলছেন, এখন পর্যন্ত ঘূর্ণিঝড় ‘দানা’র যে গতিপ্রকৃতি, তাতে এর আছড়ে পড়ার সম্ভাব্য এলাকা ভারতের ওডিশার উপকূল। এর প্রভাব পড়তে পারে ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলীয় জেলা খুলনা ও বরিশালের বিভিন্ন এলাকায়। যদিও ঘূর্ণিঝড়টি ঠিক কোথায় আঘাত হানতে পারে, তা নিশ্চিত করে বলার সময় এখনো আসেনি বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা। ঘুর্ণিঝড়টি দুপুর ১২টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৬৬৫ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৬০০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ–পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৬৪০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ–পূর্বে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৫৯৫ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ–পূর্বে অবস্থান করছিল। এটি আরও পশ্চিম ও উত্তর–পশ্চিম দিকে এগোতে পারে এবং ঘণীভূত হতে পারে। আবহাওয়ার বার্তায় বলা হয়, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোম...

তাসনিয়া ফারিণের ৪ মিনিটের ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল

Image
ক্যারিয়ারে ইতোমধ্যেই বেশ কয়েকটি কাজ করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। নিজ দেশের গণ্ডি পেরিয়ে ওপার বাংলায় অভিনয়ের দ্যুতি ছড়িয়েছেন ফারিণ।আশেপাশের কনসার্টের টিকিট  অভিনয়ে বরাবরই প্রশংসিত শোবিজের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ।  অভিনয়ের পাশাপাশি ভালো গানও করেন তিনি। তাহসানের সঙ্গে দ্বৈত গান গেয়ে বেশ প্রশংসিত হয়েছিলেন এই অভিনেত্রী। এবার ইংলিশ গান ‘জেলাসি’ গেয়েও মুগ্ধ করলেন নেটিজেনদের। গত ১৮ অক্টোবর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে গায়ক ল্যাব্রিন্থ-এর ‘জেলাসি’ গানটি গেয়ে একটি ভিডিও শেয়ার করেছেন ফারিণ। যেখানে দেখা যায়, খোলা চুলে নিভো নিভো আলোর মাঝে একরাশ বিষণ্নতা নিয়ে গান গাইছেন তিনি। এদিকে ফারিণের ওই ভিডিওর নিচে মন্তব্যের ঝড় উঠেছে নেটিজেনদের। তার গলায় গানটি শুনে অভিনেত্রীকে প্রশংসার সাগরে ভাসাচ্ছেন ভক্তরা। একজন লিখেছেন, দারুণ কণ্ঠ। দারুণ গেয়েছেন। আরেকজন লেখেন, মন ভরে গেল শুনে। দারুণ গেয়েছেন। ফারিণের এক ভক্ত লিখেছেন, মিষ্টি কণ্ঠ আপনার। প্রথমবারের মতো হানিফ সংকেতের ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে তাহসানের সঙ্গে গান গেয়েছিলেন ফারিণ। পেশাদার সংগীতশিল্পী না হয়েও খুব চমৎকারভাবেই গানটি গে...