Posts

Showing posts from March, 2024

১৫ কবরের লাশ চুরি, এলাকায় তুলপাড়

Image
১৫ কবরের লাশ চুরি, এলাকায় তুলপাড় https://gotonaprobaho.blogspot.com/2024/03/blog-post.html কবস্থানের ভেতরের ছবি পাবনার বেড়া উপজেলার আমিনপুরে কবরস্থানের কবরে ১৫টি কঙ্কালের হদিস মিলছে না। স্থানীয়দের ধারণা, কঙ্কাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ১৯ মার্চ ২০২৪ সকালে আমিনপুর থানার খাস আমিনপুর কেন্দ্রীয় কবরস্থানে এ ঘটনা ঘটে। আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, সকালে স্থানীয়রা কবরস্থানে গেলে এই ঘটনা জানতে পারে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ওসি আরও বলেন, কবরস্থানের কবরগুলোর ওপরের মাটি সরানো। সেখানে কোনো মরদেহ নেই। কিন্তু চুরি হয়েছে কিনা এটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। বিভিন্ন সময়ে কঙ্কালগুলো হারিয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। কবরস্থানে স্বজনদের ভিড় এ ঘটনার পর থেকেই কবরস্থানে স্বজনেরা ভিড় করতে থাকেন। একপর্যায়ে তারা দোষীদের দ্রুত গ্রেপ্তারেে দাবিতে বিক্ষোভ করেন। চুরি হওয়া এক লাশের স্বজন মাসুদ রানা বলেন, এটা ভাবতেই অবাক লাগছে। মহাসড়কের পাশে এই কবরস্থান থেকে কঙ্কাল চুরি কোনো সাধারণ ঘটনা নয়। আমাদের দাবি পুলিশ দ্রুত এ...