১২ বছর পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড নাজমুল হাসান পাপন মুক্ত, নতুন সভাপনি ফারুক আহমেদ
১২ বছর পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির চেয়ারটা ফাঁকা হলো বুধবার (২১ আগস্ট ২০২৪)। এদিন বেলা ১১ টায় শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জরুরি সভা।
আর সেখানেই এলো সিদ্ধান্ত। আগেই জানা গিয়েছিল এই সভা থেকেই পদত্যাগের ঘোষণা দেবেন নাজমুল হাসান পাপন। বৈঠক শুরুর কিছুক্ষণ পরেই এলো সেই খবর। ২০১২ সালে সভাপতি মনোনয়ন এবং ২০১৩ সালের নির্বাচনের পর এই আসনে বসেন তিনি। এখন
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)
নতুন সভাপতি হয়েছেন বাংলাদেশ জাতীয়
আহমেদ। নাজমুল হাসান পাপনের
আনুষ্ঠানিক পদত্যাগের ঘোষণার পর এমন
সিদ্ধান্ত এলো। আজ বুধবার ক্রীড়া
মন্ত্রণালয়ে অনুষ্ঠিত জরুরি বোর্ড সভায়
ফারুক আহমেদকে নতুন বিসিবিপ্রধানের
দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়।
ফারুক আহমেদ যে পাপনের পরবর্তী
বিসিবিপ্রধান হবেন, সেটি আগেই জানা
গেছে। আজ আনুষ্ঠানিকভাবে বিসিবি
সভাপতি হিসেবে তার নাম ঘোষণা হলো।
বুধবার বিকেল ৩টায় গণমাধ্যমের সঙ্গে
কথা বলবেন ফারুক আহমেদ। শেরে
বাংলা ক্রিকেট স্টেডিয়ামের বিসিবি
কার্যালয়ে সংবাদ সম্মেলনে বাংলাদেশ
ক্রিকেটের আগামীর রোডম্যাপ নিয়ে
আলোচনা করবেন তিনি।
বুধবারের বৈঠকের পর থেকেই কার্যকর হবে নাজমুল হাসান পাপনের পদত্যাগ গুঞ্জন রয়েছে জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদই হচ্ছেন ক্রিকেট বোর্ডের পরবর্তী সভাপতি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবিচ্ছেদ্য এক অংশই হয়ে উঠেছিলেন নাজমুল হাসান পাপন। ২০১২ সালে নিয়োগের পর থেকে টানা দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ ক্রিকেটের উল্লেখযোগ্য অর্জনটাও ছিল তার সময়ে। যদিও নিজের মেয়াদের শেষদিকে কোচ চন্ডিকা হাথুরুসিংহের দ্বিতীয়বারের নিয়োগ, ক্রিকেটার এবং বোর্ডের একাধিক ব্যক্তির মধ্যে অন্তঃকলহ পরিবেশ কিছুটা হলেও বিষাক্ত হয়েছিল।
২০১৩ সালের পর ২০১৭ ও ২১ সালে টানা তিনবার নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন পাপন। ২০১৩ সালে নাজমুল হাসান পাপন এনএসসি কোটায় পরিচালক হয়েছিলেন। পরবর্তীতে পরিচালকরা তাকে সভাপতি হিসেবে নির্বাচিত করেন। গত দুই নির্বাচনে তিনি ঢাকা আবাহনীর কাউন্সিলর হিসেবে পরিচালক নির্বাচিত হয়েছেন। পরবর্তীতে একই প্রক্রিয়ায় সভাপতি নির্বাচিত হয়েছেন পাপন।
এদিকে, বুধবারের বৈঠকে এসেছেন ফারুক আহমেদ, নাজমুল আবেদীন ফাহিম। পরিচালকদের মধ্যে মাহবুব আনাম, আকরাম খান, খালেদ মাহমুদ, কাজী ইনাম, সাইফুল আলম স্বপন, ইফতেখার মিঠু, সালাউদ্দিন চৌধুরী, ফাহিম সিনহা উপস্থিত হয়েছেন সভায়।
Comments
Post a Comment