শেখ সাদীর জীবন বদলে দেওয়ার মতো ১৫টি বিখ্যাত উপদেশ
শেখ সাদীর জীবন বদলে দেওয়ার মতো ১৫টি বিখ্যাত উপদেশঃ
ফার্সি গদ্যের জনক মহাকবি শেখ সাদি পৃথিবীজুড়ে সমাদৃত এক নাম। তার প্রজ্ঞাপূর্ণ বাণী ও উপদেশ যুগ যুগ ধরে মানুষের মন ও জীবনকে সমৃদ্ধ করেছে। বাংলাভাষী পাঠকের কাছেও তিনি এক বিশেষ স্থান অধিকার করে আছেন। তার প্রজ্ঞাপূর্ণ বাণীগুলো আমাদের জীবনের পথপ্রদর্শক হয়ে উঠতে পারে। নিচে শেখ সাদীর ১৫টি উপদেশ তুলে ধরা হলো, যা আপনার জীবনকে বদলে দিতে পারে।
১. গোপন কথা বলার বিষয়ে সতর্কতাঃ
তিনজনের নিকট কখনো গোপন কথা বলিও না:
- (ক) স্ত্রীলোক
- (খ) জ্ঞানহীন মূর্খ
- (গ) শত্রু
২. কৃতজ্ঞতার মূল্যঃ
অকৃতজ্ঞ মানুষের চেয়ে কৃতজ্ঞ কুকুর শ্রেয়।
৩. প্রকৃত ভয়ের উৎসঃ
আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই, তারপরে ভয় পাই সেই মানুষকে, যে আল্লাহকে মোটেই ভয় পায় না।
৪. জীবনের দর্শনঃ
এমনভাবে জীবনযাপন করো যেন কখনো মরতে হবে না, আবার এমনভাবে মরে যাও যেন কখনো বেঁচেই ছিলে না।
৫. দয়ার সঠিক প্রয়োগঃ
হিংস্র বাঘের ওপর দয়া করা নিরীহ হরিণের ওপর জুলুম করার নামান্তর।
৬. সততার শক্তিঃ
যে সৎ, নিন্দা তার কোনো ক্ষতি করতে পারে না।
৭. প্রতাপ ও শ্রদ্ধা
প্রতাপশালী লোককে সবাই ভয় পায়, কিন্তু শ্রদ্ধা করে না।
৮. কথা বলার সতর্কতাঃ
দেয়ালের সম্মুখে দাঁড়িয়ে কথা বলার সময় সতর্ক হও। কারণ তুমি জানো না দেয়ালের পেছনে কে কান পেতে দাঁড়িয়ে আছে।
৯. মুখের কথা সংযত করোঃ
মুখের কথা থুথুর মতো। একবার মুখ থেকে বের করলে আর ফেরত নেওয়া যায় না। তাই কথা বলার সময় খুব চিন্তা করে বলো।
১০. খারাপ সঙ্গের প্রভাবঃ
মন্দ লোকের সঙ্গে যার ওঠাবসা, সে কখনো কল্যাণের মুখ দেখবে না।
১১. শত্রুর সাথে আচরণঃ
দুই শত্রুর মধ্যে এমনভাবে কথা বল, যাতে তারা পরস্পরে মিলে গেলেও তোমাকে লজ্জিত হতে না হয়।
১২. সম্মানিত আত্মসম্মানঃ
বাঘ না খেয়ে মরলেও কুকুরের মতো উচ্ছিষ্ট মুখে তোলে না।
১৩. যৌবনের গুরুত্বঃ
ইহ ও পরকালে যা প্রয়োজন, তা যৌবনেই সংগ্রহ করো।
১৪. প্রমাণহীন বিশ্বাসঃ
কোনো কাজেই প্রমাণ ছাড়া বিশ্বাস করো না।
১৫. নীরবতার গুণঃ
অজ্ঞের পক্ষে নীরবতাই সর্বোত্তম পন্থা। এটা যদি সবাই জানত, তাহলে কেউ অজ্ঞ থাকত না।
উপসংহারঃ
শেখ সাদীর এই অমূল্য উপদেশগুলো আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে পথ দেখাতে পারে। এগুলো শুধুমাত্র নীতিকথা নয়, বরং জীবনের গভীর বাস্তবতাকে স্পষ্টভাবে তুলে ধরে। প্রতিটি বাণী আপনার জীবনকে নতুনভাবে ভাবতে এবং সঠিক পথে পরিচালিত করতে সহায়ক হবে।
আপনার জীবনে এই উপদেশগুলো কতটা কার্যকর হলো, তা জানাতে ভুলবেন না!


#everyone
ReplyDelete