সাম্প্রদায়িক সম্প্রীতির নতুন উদাহরণ সৃষ্টি করেছে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘঠনা।

 

সাম্প্রদায়িক সম্প্রীতির নতুন উদাহরণ সৃষ্টি করেছে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘঠনা।


বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘঠনা। এই ঘঠনা আমাদের দেশের বহুত্ববাদ ও সহনশীলতার শক্ত ভিত্তি প্রকাশ করে।

যে সকল তথাকথিত সভ্য দেশ আমাদের মানবতা ও সম্প্রীতির পাঠ শেখাতে চায়, তাদের জন্য এটি একটি প্রমাণ যে, সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রেই তাদের চেয়ে এগিয়ে।

বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশে সংখ্যালঘু নির্যাতন যখন নিয়মিত খবরের শিরোনাম হয়, তখন তারা যখন আমাদের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে, তা কেবল করুণার কারণ হয়ে দাঁড়ায়।

আমাদের সমাজের বৈশিষ্ট্য প্রমাণ করে, প্রযুক্তি বা অন্যান্য ক্ষেত্রে আমরা হয়তো পিছিয়ে আছি, কিন্তু সহনশীলতা, বৈষম্যহীনতা ও মানবিক মূল্যবোধে আমরা বিশ্বের অনেক দেশের চেয়ে অনেক এগিয়ে।

এ সফলতার পেছনে প্রধান কারণ:

১. ইসলামের শিক্ষা:
বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান। ইসলাম আমাদের শিখিয়েছে অন্য ধর্মাবলম্বীদের প্রতি সংযম, সহনশীলতা ও সদাচরণ প্রদর্শন করতে। এই শিক্ষা আমাদের সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতির মূল ভিত্তি হিসেবে কাজ করে।

২. আলেমদের দায়িত্বশীলতা:
সংকটময় মুহূর্তে এদেশের আলেমরা যে দায়িত্বশীল ভূমিকা পালন করেন, তা দেশের শান্তি ও সম্প্রীতির রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আলেমদের মূলধারায় যুক্ত করে আরও বেশি ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

এই সম্প্রীতি আমাদের গর্ব। এটিকে টিকিয়ে রাখা এবং আরও জোরদার করা আমাদের সবার দায়িত্ব।
আমরা চাই, সাম্প্রদায়িক সম্প্রীতির এই উদাহরণ পৃথিবীর বুকে বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে যাক।

Comments

Popular posts from this blog

কাশ্মীরের ইতিহাস

বাংলা ভাষার উৎপত্তি, বিকাশ ও সমৃদ্ধির ইতিহাস

মন্ত্রী প্রতিমন্ত্রী হচ্ছেন যাঁরা