কেরানীগঞ্জে রূপালী ব্যাংকে সাহসী অভিযান, আত্মসমর্পণ করেছে তিন ডাকাত
কেরানীগঞ্জে রূপালী ব্যাংকে সাহসী অভিযান, আত্মসমর্পণ করেছে তিন ডাকাত
কেরানীগঞ্জে আজ (১৯ ডিসেম্বর) রূপালী ব্যাংকের একটি শাখায় ঘটে গেলো চাঞ্চল্যকর একটি ঘটনা। দুপুর ২টার দিকে তিনজন সশস্ত্র ডাকাত ব্যাংকে ঢুকে ব্যাংক কর্মকর্তাদের অস্ত্রের মুখে জিম্মি করে।
খবর ছড়িয়ে পড়লে তৎক্ষণাৎ আইনশৃঙ্খলা বাহিনীসহ স্থানীয় জনগণ ঘটনাস্থলে ছুটে আসে। পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর যৌথ অভিযান চালিয়ে ব্যাংকের চারপাশ ঘিরে ফেলে। চারদিকে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়, যাতে ডাকাতরা পালাতে না পারে।
প্রায় সাড়ে তিন ঘণ্টার টানটান উত্তেজনার পর বিকাল ৫:৩০-এ তিনজন ডাকাত আত্মসমর্পণ করে। আত্মসমর্পণের সময় আইনশৃঙ্খলা বাহিনী অত্যন্ত কৌশলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে।
এ ঘটনায় কোনো ব্যাংক কর্মকর্তা, কর্মচারী বা গ্রাহক আহত হয়নি বলে প্রাথমিকভাবে জানা গেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আত্মসমর্পণকারী ডাকাতদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার পেছনের পরিকল্পনা সম্পর্কে জানা হবে।
এই সাহসী অভিযানে আইনশৃঙ্খলা বাহিনী ও সাধারণ মানুষের ভূমিকা প্রশংসনীয় ছিল। ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম পুনরায় চালু করার প্রস্তুতি চলছে।
সংবাদটি আরও আপডেট করা হবে।

Comments
Post a Comment