বাংলাদেশ: সম্প্রীতির এক অনন্য উদাহরণ
বাংলাদেশ: সম্প্রীতির এক অনন্য উদাহরণ
বাংলাদেশ একটি বৈচিত্র্যময় দেশ, যেখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান—এই চারটি প্রধান ধর্মের মানুষ একসঙ্গে বসবাস করে। পাশাপাশি, এখানে রয়েছে ২৯টি ক্ষুদ্র নৃগোষ্ঠী, যেমন বংশী, বম, বুনা, চক (চাক), চাকমা, কোচ, গারো, হাজং, হরিজন, খাসিয়া, খিয়াং, খুমি, লুসাই, মাহাতো, মারমা, মণিপুরী, মুন্ডা, মুরুং, ম্রো, পাহাড়ি, পাংখো, রাজবংশী, রাখাইন, সাঁওতাল, তঞ্চঙ্গ্যা, টিপরা, ত্রিপুরা, ওঁরাও, উরুয়া এবং আরও অনেকে। এইসব নৃগোষ্ঠীর নিজস্ব ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য দেশের সাংস্কৃতিক বৈচিত্র্যে নতুন মাত্রা যোগ করেছে।
বাংলাদেশের অন্যতম গৌরব হলো এর সাম্প্রদায়িক সম্প্রীতি। ধর্ম, বর্ণ বা জাতিগত পরিচয়ের ভিত্তিতে এখানে ভেদাভেদ তেমন দেখা যায় না। মানুষ পরস্পরের ধর্মীয় ও সামাজিক উৎসবগুলো উদযাপন করে একসঙ্গে। দুর্গাপূজা, ঈদ, বড়দিন বা বুদ্ধ পূর্ণিমা—সব উৎসবেই থাকে জাতিগত ও ধর্মীয় সম্প্রীতির মেলবন্ধন।
কখনো কখনো কিছু রাজনৈতিক গোষ্ঠী তাদের স্বার্থসিদ্ধির জন্য সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর চেষ্টা করে। প্রতিমা, প্যাগোডা বা মন্দিরে হামলার মতো নিন্দনীয় ঘটনার মাধ্যমে তারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে। তবে বাংলাদেশের সাধারণ মানুষ সবসময় এই ষড়যন্ত্রকে প্রত্যাখ্যান করেছে। তারা বুদ্ধিমত্তা ও ধৈর্যের সঙ্গে এসব ফাঁদ এড়িয়ে গিয়েছে এবং সম্প্রীতির বন্ধন অটুট রেখেছে।
আমাদের দেশ সম্প্রীতির এক উজ্জ্বল উদাহরণ। এখানে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী। আমরা অতীতে সম্প্রীতির এই সুমহান ঐতিহ্য বজায় রেখেছি, বর্তমানে তা অব্যাহত রেখেছি এবং ভবিষ্যতেও একইভাবে একসঙ্গে সুখে-শান্তিতে বসবাস করব।
এটাই আমাদের বাংলাদেশ—সকল ভেদাভেদ ভুলে এক ও অভিন্ন।

Comments
Post a Comment