ভিটামিন ডি পেতে কখন এবং কতক্ষণ গায়ে রোদ লাগাতে হবে?

ভিটামিন ডি পেতে কখন এবং কতক্ষণ গায়ে রোদ লাগাতে হবে?


ভিটামিন ডি পেতে কখন এবং কতক্ষণ গায়ে রোদ লাগাতে হবে?


ভিটামিন ডি, যাকে সানশাইন ভিটামিন বলা হয়, আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সূর্যের আলো ত্বকে জমে থাকা কোলেস্টেরলকে ভিটামিন ডি-তে রূপান্তর করে। এটি রক্তের ক্যালসিয়াম শোষণ, হাড় মজবুত করা, পেশির শক্তি বজায় রাখা এবং রোগ প্রতিরোধে ভূমিকা রাখে।


👉ভিটামিন ডি কীভাবে তৈরি হয়?

সূর্যের আলোর অতিবেগুনি রশ্মি (UVB) ত্বকে ভিটামিন ডি উৎপাদন করে। তবে ত্বকের মেলানিনের মাত্রা ভিটামিন ডি উৎপাদনে প্রভাব ফেলে। মেলানিন বেশি থাকলে ভিটামিন ডি কম উৎপন্ন হয়।


👉কখন রোদ লাগানো উচিত?

যুক্তরাষ্ট্রের জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউটের মতে:

  • সকাল ১০টা থেকে দুপুর ৩টা-এর মধ্যে রোদে গা লাগানো সবচেয়ে উপকারী।

  • সপ্তাহে অন্তত তিন দিন ১০ থেকে ৩০ মিনিট সারা গায়ে রোদ লাগাতে হবে।

  • শিশু ও বয়স্কদের ভিটামিন ডি বেশি দরকার হয়।


👉সতর্কতা:

  • সানস্ক্রিন ব্যবহার করলে বা শরীর পুরোপুরি ঢাকা থাকলে ভিটামিন ডি উৎপাদন কমে যায়।
  • প্রতিদিন ৬০০ থেকে ৮০০ ইউনিট ভিটামিন ডি প্রয়োজন।


👉ভিটামিন ডি ঘাটতির ফলে কী হতে পারে?

  • ভিটামিন ডি ঘাটতির কারণে দেখা দিতে পারে বিভিন্ন সমস্যা:

  • শিশুদের রিকেটস রোগ (হাড় বেঁকে যাওয়া)।

  • প্রাপ্তবয়স্কদের অস্টিওম্যালেসিয়া বা হাড়ের ব্যথা।

  • বয়স বাড়ার সঙ্গে অস্টিওপোরোসিসের ঝুঁকি।

  • হার্টের সমস্যা, ক্যানসার, রোগ প্রতিরোধক্ষমতা কমে যাওয়া।


ভিটামিন ডি আমাদের শরীরের জন্য অপরিহার্য। নিয়মিত রোদে গা লাগানো এবং সঠিক খাদ্যাভ্যাসের মাধ্যমে সহজেই এই ভিটামিনের চাহিদা পূরণ করা সম্ভব। আপনার স্বাস্থ্য সুরক্ষায় রোদকে বন্ধু করুন!

Comments

Popular posts from this blog

কাশ্মীরের ইতিহাস

বাংলা ভাষার উৎপত্তি, বিকাশ ও সমৃদ্ধির ইতিহাস

মন্ত্রী প্রতিমন্ত্রী হচ্ছেন যাঁরা