সুখিয়া ভ্যালি: প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি
সুখিয়া ভ্যালি (সুইখ্যার পাহাড়): প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি
বাংলাদেশের দক্ষিণ-পূর্বে পাহাড়ে ঘেরা বান্দরবানের লামা উপজেলায় অবস্থিত সুখিয়া ভ্যালি, যা প্রকৃতির অপার স্নেহের নিদর্শন। মাতামুহুরি নদীর কোল ঘেঁষে গড়ে ওঠা এই ভ্যালি তার অনন্য প্রাকৃতিক সৌন্দর্য, শান্ত পরিবেশ, এবং বৈচিত্র্যময় জীবনধারার জন্য বিখ্যাত। এটি শুধু পর্যটকদের আকর্ষণই নয়, বরং প্রকৃতিপ্রেমীদের জন্য এক অনবদ্য অভিজ্ঞতার জায়গা।
প্রাকৃতিক সৌন্দর্যের অনন্য রূপ
সুখিয়া ভ্যালিতে প্রবেশ করলেই চারপাশে পাহাড়ের সারি, সবুজ বনভূমি, এবং মাতামুহুরি নদীর নীল জলধারা আপনাকে মুগ্ধ করবে। এখানে সূর্যোদয় এবং সূর্যাস্তের দৃশ্য সত্যিই মনোমুগ্ধকর। মেঘে ঢাকা পাহাড়ের চূড়া, পাখিদের কলতান, আর নদীর ধারা মিলে যেন এক অন্য জগৎ সৃষ্টি করে।
আকর্ষণীয় কার্যকলাপ
কেন সুখিয়া ভ্যালি ভ্রমণ করবেন?
- প্রকৃতির অপূর্ব সৌন্দর্য উপভোগ করতে।
- শহরের কোলাহল থেকে দূরে গিয়ে শান্তি খুঁজতে।
- পাহাড়ি গ্রাম ও স্থানীয় সংস্কৃতির সঙ্গে পরিচিত হতে।
যাতায়াত ও থাকার ব্যবস্থা
সুখিয়া ভ্যালিতে পৌঁছানো খুব সহজ। বান্দরবানের লামা উপজেলা থেকে সড়কপথে সহজেই এখানে আসা যায়। জনপ্রতি মাত্র ২০ টাকা দিয়ে এই উচু পাহাড়ের পাদদেশে যেতে পারবেন। তারপর প্রায় ১৭০০ ফুট উঁচু পাহাড়ে পায়ে হেটে উঠতে হবে। যারা পায়ে হেঁটে উঠতে সাহস করবেন না তারা ২০০ টাকা করে বাইকে উঠতে পারবেন। ভ্যলির উপরে কয়েকটি কিছু কটেজ আছে, প্রতি রাত ৬,০০০ টাকা করে, প্রায় ৬ থেকে ৮ জন থাকা যায়। লামায় কিছু ভালো মানের রিসোর্ট ও হোটেল রয়েছে। এছাড়াও, নদীর ধারে ক্যাম্পিংয়ের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া যেতে পারে।












Comments
Post a Comment