কেমন বাংলাদেশ চায় দেশের জনগণ
কেমন বাংলাদেশ চায় দেশের জনগণ
বাংলাদেশের জনগণ একটি সুশাসিত, ন্যায়ভিত্তিক, এবং উন্নত সমাজের স্বপ্ন দেখে। যেখানে দুর্নীতি, বৈষম্য, এবং দারিদ্র্য থাকবে না। প্রতিটি নাগরিক তাদের মৌলিক অধিকার নিশ্চিতভাবে উপভোগ করতে পারবে। এমন একটি দেশের স্বপ্নে যেসব গুরুত্বপূর্ণ চাওয়া রয়েছে, তা নিচে বিস্তারিতভাবে তুলে ধরা হলঃ
১। বৈষম্যহীন বাংলাদেশঃ
ধর্ম, বর্ণ, লিঙ্গ, অঞ্চল বা অর্থনৈতিক অবস্থার ভিত্তিতে কোনো বৈষম্য থাকবে না। প্রত্যেক নাগরিক সমান সুযোগ-সুবিধা পাবে।
২। দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণঃ
জরুরি পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে সরকারের সক্রিয় ভূমিকা প্রয়োজন। সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য কড়া নজরদারি জরুরি।
৩। সিন্ডিকেট মুক্ত দেশঃ
অবৈধ সিন্ডিকেট ও মজুতদারি বন্ধে কঠোর আইন প্রণয়ন করতে হবে। যারা কৃত্রিম সংকট তৈরি করে পণ্যের দাম বাড়ায়, তাদের কঠোর শাস্তির আওতায় আনতে হবে।
৪। শিক্ষার রাজনীতি মুক্তিঃ
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত করে শিক্ষার মানোন্নয়ন নিশ্চিত করতে হবে। একটি জ্ঞানভিত্তিক প্রজন্ম গড়তে শিক্ষাকে মূল ভিত্তি হিসেবে গড়ে তুলতে হবে।
৫। দুর্নীতি দমন কমিশনের (দুদক) নিরপেক্ষতাঃ
দুদককে আরও শক্তিশালী এবং নিরপেক্ষ করতে হবে, যেন তারা কোনো রাজনৈতিক বা প্রভাবশালী চাপ ছাড়াই দুর্নীতিবাজদের বিচারের আওতায় আনতে পারে।
৬। ভেজাল পণ্যের বিরুদ্ধে কঠোর শাস্তিঃ
ভেজাল পণ্য উৎপাদন ও বিপণনকারীদের জন্য কঠোর শাস্তি, এমনকি মৃত্যুদণ্ডের বিধান কার্যকর করতে হবে। জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা আবশ্যক।
৭। বিএসটিআই-এর কার্যকারিতা বৃদ্ধিঃ
প্রতিটি পণ্যের মান যাচাই করে নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য বিএসটিআইকে নিয়মিত কার্যক্রম পরিচালনা করতে হবে।
৮। সরকারের স্বার্থবিরোধী কার্যক্রম প্রতিরোধঃ
সরকারে যারা ক্ষমতায় আসবে, তারা যেন দেশের স্বার্থবিরোধী কোনো কাজ না করতে পারে, সেজন্য কঠোর ও অপরিবর্তনীয় আইন প্রণয়ন করতে হবে।
৯। বাংলাদেশ ব্যাংকের নিরপেক্ষতাঃ
বাংলাদেশ ব্যাংককে পক্ষপাতহীনভাবে কাজ করতে হবে। দেশের অর্থনীতি সঠিক পথে পরিচালনা করতে স্বাধীনভাবে নীতি গ্রহণ করতে হবে।
১০। সরকারি কর্মকর্তা ও সংসদ সদস্যদের স্বচ্ছতাঃ
প্রতিটি সরকারি কর্মকর্তা ও সংসদ সদস্যকে বছরে একবার তাদের সম্পদ, আয় এবং ব্যয়ের হিসাব দাখিল বাধ্যতামূলক করতে হবে।
১১। যখনতখন মূল্যবৃদ্ধি বন্ধঃ
কোনো কোম্পানি বা উৎপাদনকারী প্রতিষ্ঠান যেন ইচ্ছামতো পণ্যের দাম বাড়াতে না পারে, সেজন্য কঠোর নীতিমালা প্রণয়ন করতে হবে।
১২। মজুতদারি ও কৃত্রিম সংকটের কঠোর শাস্তিঃ
রমজান, ঈদ বা বিশেষ কোনো সময়ে মজুতদারি করে কৃত্রিম সংকট তৈরির মাধ্যমে যারা দ্রব্যমূল্য বাড়ায়, তাদের কঠোর শাস্তি, এমনকি মৃত্যুদণ্ডের ব্যবস্থা রাখতে হবে।
১৩। জমি ও সম্পত্তি দখলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থাঃ
অন্যের জমি বা সম্পত্তি জোরপূর্বক দখলকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।
১৪। ব্যাংকিং খাতে অভিন্ন নীতিমালাঃ
দেশের সব ব্যাংকের বেতন, ভাতা, পদোন্নতি এবং পদবীর ক্ষেত্রে অভিন্ন নীতিমালা থাকতে হবে।
১৫। ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থাঃ
ব্যাংক ঋণ পরিশোধে ব্যর্থ হলে ঋণখেলাপিদের ট্রেড লাইসেন্স, টিন, পাসপোর্টসহ অন্যান্য কার্যক্রম স্থগিত করতে হবে এবং তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করতে হবে।
১৬। শেয়ার বাজার নিয়ন্ত্রণঃ
শেয়ার বাজার নিয়মিত তদারকি করা এবং যেকোনো কেলেঙ্কারির ঘটনায় দোষীদের শাস্তি প্রদান এবং বাজার থেকে তাদের স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে।
১৭। রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখাঃ
রাজনৈতিক দলগুলো দেশের স্বার্থে কাজ করবে। সাধারণ মানুষের ক্ষতি হলে তাদের নিবন্ধন বাতিলের ব্যবস্থা করতে হবে।
১৮। রাজনীতিবিদ ছাড়া অন্য কেউ ইলেকশনে অংশ নিতে পারবে নাঃ
শুধুমাত্র রাজনীতিবিদরাই ইলেকশনে অংশ নিতে পারবে। চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক বা ব্যবসায়ীদের রাজনীতিতে আসার সীমাবদ্ধতা থাকা উচিত। ইউপি সদস্যদের সর্বনিম্ন এইসেসসি ও চেয়ারম্যান গ্রেজুয়েট এবং ইউপি সদস্য বাদে যেকোন নির্বাচনে অংশগ্রহণ করতে হলে অবশ্যই গ্রেজুয়েট হতে হবে।
১৯। আইন ও বিচার বিভাগকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখাঃ
আইন বিভাগ, বিচার বিভাগ, এবং প্রশাসনকে সরকারের প্রভাবমুক্ত করে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে।
২০। কৃষিখাতে ভর্তুকি ও সহজ শর্তে ঋণ বিতরণঃ
টিসিবি পণ্য বিতরণের পরিবর্তে কৃষকদের জন্য সহজ শর্তে জামানতবিহীন ঋণ বিতরণ এবং কৃষি উপকরণে ভর্তুকি নিশ্চিত করতে হবে।
এটাই দেশের জনগণের স্বপ্নের বাংলাদেশ—একটি সুশাসিত, ন্যায়ভিত্তিক, এবং উন্নত সমাজ যেখানে প্রতিটি নাগরিক সমানভাবে সুরক্ষিত ও উন্নত জীবনের অধিকারী।
আপনার মতামত ও মূল্যবান মন্তব্য দিয়ে এই পোস্টটি শেয়ার করুন। দেশের উন্নয়নে সবাইকে সচেতন হতে আহ্বান জানান!

Comments
Post a Comment