আজ রাত ৯ টায় ভাষণ দিবেন হাসিনা



আজ রাত ৯ টায় ভাষণ দিবেন হাসিনা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার ছয় মাস পর আওয়ামী লীগের একটি লাইভ অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন। আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে, আগামী ৬ ফেব্রুয়ারি রাত ৯টায় 'দায়মুক্তি' শিরোনামে এই লাইভ অনুষ্ঠানে তিনি নেতাকর্মীদের দুঃখ-দুর্দশার কথা শুনবেন।

এর আগে, ৫ ফেব্রুয়ারি বুধবার রাত ৯টায় শেখ হাসিনা ছাত্রসমাজের উদ্দেশে বক্তব্য রাখবেন বলে জানা গেছে। ছাত্রলীগের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এই তথ্য জানানো হয়েছে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা ভারতে চলে যান। প্রথমদিকে কিছুদিন নীরব থাকলেও পরবর্তীতে বিভিন্ন স্থানের দলীয় নেতাকর্মীদের সাথে ভার্চুয়াল মাধ্যমে যোগাযোগ রাখতে দেখা গেছে তাকে।

শেখ হাসিনার এই লাইভ অনুষ্ঠানে অংশগ্রহণ তার সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। অনেকেই তার বক্তব্যের অপেক্ষায় রয়েছেন।

Comments

Popular posts from this blog

কাশ্মীরের ইতিহাস

বাংলা ভাষার উৎপত্তি, বিকাশ ও সমৃদ্ধির ইতিহাস

মন্ত্রী প্রতিমন্ত্রী হচ্ছেন যাঁরা