ডা. শফিকুর রহমানের নামে উদ্দেশ্য প্রণোদিত ভাবে অনলাইন গুজব
ডা. শফিকুর রহমানের স্ত্রী একজন চিকিৎসক ও সাবেক সংসদ সদস্য। তাঁর দুই মেয়েই চিকিৎসক—নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত ও সম্মানিত।
যাঁর নিজের ঘরের নারীরাই সমাজসেবায় নিয়োজিত, তিনি কি আদৌ কর্মজীবী নারীদের বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য দিতে পারেন?
ডা. শফিকুর রহমান নিজেই স্পষ্ট করেছেন—ওই পোস্টটি তাঁর নয়; তাঁর এক্স আইডি হ্যাক করে তা প্রকাশ করা হয়েছে। এরপরও উদ্দেশ্যপ্রণোদিতভাবে গুজব ছড়ানো দায়িত্বশীল আচরণ নয়।
তিনি বরাবরই নারীর মর্যাদা, নিরাপত্তা ও সম্মানের পক্ষে কথা বলে আসছেন। বাংলাদেশকে নারীদের জন্য নিরাপদ রাষ্ট্রে রূপান্তরের অঙ্গীকারও তিনি বারবার করেছেন। সেখানে দাঁড়িয়ে তাঁর নামে এমন নোংরা বক্তব্য—এটা বিশ্বাসযোগ্য নয়, বরং পরিকল্পিত চরিত্রহনন।
বাস্তব ইস্যু থেকে জনদৃষ্টি সরাতে অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানো পুরনো কৌশল। নারীদের ওপর সহিংসতা ও নিপীড়নের দায় আড়াল করতেই এমন নোংরা রাজনীতি।
রাজনীতিতে মতভেদ থাকতে পারে, কিন্তু মিথ্যা ও গুজব কোনো সুস্থ রাজনীতির ভাষা নয়।
আগে সত্য যাচাই করুন, তারপর কথা বলুন।
#TruthMatters #StopPropaganda #NoToGujob #WomenRespect #ResponsiblePolitics #FactCheck
Comments
Post a Comment